ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

প্রতি জন্মদিনে শাহরুখের জন্য চাঁদে জমি কেনেন ভক্ত

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬০তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১ সময়
প্রতি জন্মদিনে শাহরুখের জন্য চাঁদে জমি কেনেন ভক্ত ছবি : সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬০তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য।

প্রায় তিন দশকের বেশি সময় ধরে বলিউডে নিজের অবস্থান ধরেছেন কিং খান। বলিউড বাদশার জন্মদিন ঘিরে ভক্তদেরও উচ্ছ্বাসও যেন আকাশ ছোঁয়া। আর তাই তো এই বিশেষ দিন ঘিরে শাহরুখের মুম্বাইয়ের বাড়ি মান্নাতের আশপাশে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। গতকাল সন্ধ্যা থেকেই  নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল।

নায়কের জন্মদিনের প্রথম প্রহর থেকে বহু ভক্ত অনুরাগী শুভেচ্ছা জানাচ্ছেন। বাদ নেই বলিউডের অন্যান্য তারকারা।

তবে নায়কের জন্মদিন ঘিরে রয়েছে একটি মজার তথ্য যা  অনেকেরই হয়তো অজানা। আর তা হলো, শাহরুখের প্রতি জন্মদিনে তার অস্ট্রেলীয় নারী ভক্ত চাঁদে নায়কের জন্য সামান্য জমি কেনেন উপহার সরূপ।

একবার এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যম জি নিউজকে এই তথ্য নিজেই শেয়ার করেন বলিউড বাদশাহ। বলেন, এক অস্ট্রেলিয়ান নারী আমার জন্মদিনে প্রতি বছর চাঁদে আমার নামে একটু করে জমি কেনেন। তিনি অনেক দিন ধরে এটা করছেন, আর আমি লুনার রিপাবলিক সোসাইটি থেকে সার্টিফিকেট পাই।

লুনার রিপাবলিক সোসাইটি বা লুনার রেজিস্ট্রি এমন একটি সংস্থা যারা প্রতীকীভাবে চাঁদের “জমি বিক্রি” করে।

শাহরুখ বলেন, ওই নারী আমাকে রঙিন ই-মেইল পাঠান — এক লাইন লাল, এক লাইন নীল। আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি যে সারা বিশ্বের মানুষ আমাকে এত ভালোবাসে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ