ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সুদান থেকে ১৯ বছর পর দেশে ফিরলেন গাইবান্ধার ময়নুল

সেনাবাহিনীর সহায়তায় সুদানের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ১৯ বছর পর দেশে ফিরেছেন গাইবান্ধার মো. ময়নুল হক। আজ রোববার (২
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ২:০ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ২:০ সময়
সেনাবাহিনীর সহায়তায় সুদান থেকে ১৯ বছর পর দেশে ফিরলেন গাইবান্ধার ময়নুল ছবি : সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সুদানের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ১৯ বছর পর দেশে ফিরেছেন গাইবান্ধার মো. ময়নুল হক। আজ রোববার (২ নভেম্বর) সকালে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

জানা গেছে, ২০০৬ সালে ঠিকাদারির কাজে সুদানের খার্তুমে যান ময়নুল হক। এরপর হঠাৎ গৃহযুদ্ধ শুরু হলে পাসপোর্টসহ সব নথিপত্র হারান তিনি। তারপর থেকে দেশটির আবেই এলাকায় নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। পরে চলতি বছরের মে মাসে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের ব্যানব্যাট–৩ এর এক টহল দল আবেই বাজারে তার সন্ধান পায়। পরে সেনাবাহিনীর উদ্যোগে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাস তার দেশে ফেরার জন্য 'ট্রাভেল পারমিট' ইস্যু করে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে আজ সকালে ঢাকায় পৌঁছান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা