ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

অভিনেত্রী শাওনের মা সাবেক এমপি তহুরা আলী মারা গেছেন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য এবং সিটিজেন গ্রুপের পরিচালক বেগম তহুরা আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪৯ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪৯ সময়
অভিনেত্রী শাওনের মা সাবেক এমপি তহুরা আলী মারা গেছেন ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য এবং সিটিজেন গ্রুপের পরিচালক বেগম তহুরা আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওনের মা। 

বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শাওন জানান, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী মা মারা গেছেন। পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাকে মাফ করে দেন। 

অভিনেত্রী জানান, মরহুমার নামাজে জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। একটি হলো- আসরের পর গুলশান আজাদ মসজিদে এবং অন্যটি মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে। 

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তহুরা আলী প্রথম দফায় সংসদ সদস্য (জামালপুর, শেরপুর) হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য (ফেনী) ছিলেন।

তহুরা আলীর জন্ম ফেনীতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর করেন। তিনি হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতাও করেছেন। সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!