ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, কোয়ার্টার ফাইনালে স্পেন সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তপশিল: ইসি মাছউদ অধরাই থেকে গেলো বিশ্বকাপ, কান্না করে মাঠ ছাড়লেন রোনালদো ক্ষমা প্রার্থনা ও তাওবাই মুক্তির পথ: আল কোরআন চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপের সমান: রোনালদো সাভারে ককটেল হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপে থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ

এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি : শাবনূর

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রধান ইলিয়াস কাঞ্চন। খবরটি
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:২১ সময়
এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি : শাবনূর ছবি : সংগৃহীত

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রধান ইলিয়াস কাঞ্চন। খবরটি প্রকাশ্যে আসতেই এই তারকাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিল্পী, পরিচালক, প্রযোজক থেকে সাধারণ ভক্তরা। 


এই নায়কের দ্রুত সুস্থতা কামনা করে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর।


ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।


মানুষের তরে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত। তিনি চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। বিশেষ করে দীর্ঘদিন থেকে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন।’

এরপর শাবনূর আরো লিখেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি।


আমাদের সবার প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ ফিরে আসবেন।’

প্রসঙ্গত, দেশে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। তিনি বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।


চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স