ঢাকা | |

নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চলছে। চাপিয়ে দেয়া কোনো
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চলছে। চাপিয়ে দেয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করে না।


রোববার (১২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় এ কথা বলেন তিনি।


বিএনপি মহাসচিব বলেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সামনে কঠিন পরীক্ষা। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ পরীক্ষিত ও দক্ষ নেতৃত্বকেই বেছে নেবে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কোনো কিছু বিশ্বাস করার আগে সত্য-মিথ্যা যাচাই করার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাবই বিএনপির ৩১ দফায় উল্লেখ রয়েছে। একমত না হওয়া বিষয়গুলো ইশতেহারের যুক্ত করে জনগণের কাছে যেতে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল