ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’, আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির

একের পর এক বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’, আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির ছবি : সংগৃহীত

একের পর এক বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সম্প্রতি ‘১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি’—এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছিলেন তিনি। আর সেই ওয়াজ মাহফিলের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমগুলোতে। আর তাতে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।


এরপর ক্ষমাও চান। এরইমধ্যে আলোচনায় উঠে এলো তার আরেক বক্তব্য। জামায়াতকে ভোট দিলেই বেহেশত নিশ্চিত, সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি। যা ঘিরে চলছে আলোচনা-সমালোচনা।


তবে আমির হামজার এ বক্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে আমির হামজার প্রসঙ্গে কথা বলেন শিশির মনির। প্রশ্ন উঠে, বার বার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, জামায়াত এটা বিশ্বাস করে কিনা? জবাবে শিশির মনির বলেন, ‘তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।


তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক জামাতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে। এই প্রপাগান্ডাটা আই ডোন্ট থিংক ইটস গুড।’ আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির বলেন, ‘আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই। কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখবো এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনবো।


যে কেউ এমনকী আমিও যদি এরকম বলে থাকি তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয়।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ