ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আইন ও বিচার বিভাগের সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন জনাব লিয়াকত আলী মোল্লা।সোমবার
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৭ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৭ সময়
আইন ও বিচার বিভাগের সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন জনাব লিয়াকত আলী মোল্লা।


সোমবার (৬ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে, একই বিভাগের চলতি দায়িত্বে ছিলেন তিনি।


প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) জনাব লিয়াকত আলী মোল্লা-কে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে।


মো. আজিজুল হক, যুগ্ম-সচিব (প্রশাসন-২) স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।


এর আগে, গত ২৭ আগস্ট এক প্রজ্ঞাপনে মানিকগঞ্জের সিনিয়র জেলা দায়রা জজ লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। পরে ২৮ আগস্ট দুপুরে আইন ও বিচার বিভাগের প্রশাসন-২ শাখার উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশ জারি করা হয়। এতে লিয়াকত আলী মোল্লাকে আইন মন্ত্রণালয়ের সচিবের (চলতি দায়িত্ব) প্রদান করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ