ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

লালমনিরহাটে কমেছে তিস্তার পানি, কমেনি দুর্ভোগ

লালমনিরিহাটে তিস্তার পানি কমে গিয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এক রাতেই লোকালয় থেকে নেমে গেছে বন্যার পানি ।
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:৭ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:৭ সময়
লালমনিরহাটে কমেছে তিস্তার পানি, কমেনি দুর্ভোগ ছবি : সংগৃহীত

লালমনিরিহাটে তিস্তার পানি কমে গিয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এক রাতেই লোকালয় থেকে নেমে গেছে বন্যার পানি । মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ছয়টায় ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৩ সে.মি নিচে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে।


হঠাৎ এ বন্যায় গতকাল সোমবার জেলার পাঁচ উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছিলো। এক রাতেই পানি নেমে গিয়ে বন্যা পরবর্তীতে দুর্ভোগ দেখা দিয়েছে। কাচা ,পাকা, রাস্তা পানির তেড়ে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষত ভেসে উঠেছে। বাড়িঘর ও আশেপাশের পরিবেশ কর্দমাক্ত হয়ে আছে।


পানি কমে যাওয়ায় বানভাসীরা বাড়িঘরে ফিরতে শুরু করেছে। একেবারে নিম্নাঞ্চলে কিছু এলাকার ঘরবাড়ি ও শস্য ক্ষেত পানিতে ডুবে রয়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।


তালিকা করে বানভাসীদের সহায়তা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস