ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বগুড়ায় হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর)
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ১০:২৯ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ১০:২৯ সময়
বগুড়ায় হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু  রাতে নিজ গ্রামে মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। খবর পেয়ে পুলিশের একদল সদস্য তাকে গ্রেপ্তার করতে সেখানে যান।


শিবগঞ্জ থানার এসআই আল মামুনের নেতৃত্বে রাজুকে গ্রেপ্তার করে হাতকড়া লাগানো হয়। পরে তাকে থানায় নেওয়ার সময় তার কয়েকশো আত্মীয়স্বজন পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় রাজুকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এতে পুলিশের তিন জন সদস্য আহত হন।


রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতাসহ ১৬টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। 


সরেজমিনে গিয়ে দেখা যায়, হাতকড়াসহ পলাতক আওয়ামী লীগ নেতাকে পুনরায় ধরতে মাঠে পুলিশের একাধিক দল কাজ করছে।


তবে এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


থানায় দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুলও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা