ঢাকা | |

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা, যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের ফৌজদারহাটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডিকৃত কর্মকর্তা-কর্মচারীরা। তবে ৬ দফা দাবি
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা, যান চলাচল স্বাভাবিক ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফৌজদারহাটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডিকৃত কর্মকর্তা-কর্মচারীরা। তবে ৬ দফা দাবি আদায়ে চব্বিশ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।


শনিবার (৪ অক্টোবর) দুপুর একটার দিকে সড়কটি ছাড়েন তারা। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


আন্দোলনকারীরা বলেন, ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রামের সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত এবং ওএসডি করা হয়েছে। এ সময় অবিলম্বে তাদের স্বপদে পুনর্বহালসহ ৬ দফা দাবি জানান তারা।


এর আগে, আজ বেলা সাড়ে এগারোটার দিকে ফৌজদারহাট এলাকায় অবস্থান নেয় ব্যাংকটির শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ফলে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর