ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশে এরকম মব কালচার ছিলো না : রুমিন ফারহানা

আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী হতে চান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। ইতোমধ্যে নিজ সংসদীয় আসনে জনসংযোগও
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
বাংলাদেশে এরকম মব কালচার ছিলো না : রুমিন ফারহানা ছবি : সংগৃহীত

আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী হতে চান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। ইতোমধ্যে নিজ সংসদীয় আসনে জনসংযোগও শুরু করেছেন বিএনপির এ নেত্রী। ছুটছেন সব জায়গায়। যাচ্ছেন গণমানুষের কাতারে।


এবারের দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে প্রধান অতিথি হিসেবে হাজির হন রুমিন ফারহানা। পূজা পরিদর্শনে গিয়ে এ নেত্রী বলেন, দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন। তাহলে মব কালচার বন্ধ হবে। ইউনূস সরকারের প্রতি একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘দেশে নতুন মব কালচার শুরু হয়েছে। বাংলাদেশে জীবনে এরকম মব কালচার ছিলো না। এগুলো তো হচ্ছে।’


দেশে একটি নির্বাচন দরকার উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘আমাদের একটা নির্বাচন দরকার ভাই।


মানুষ যাকে ভোট দেবে। সেটা যাকেই দিক। আমি বলছি না আমার দলকেই ভোট দিতে হবে। না দিলে এক্কেবারে খবর হয়ে যাবে। না ভাই, আমি এটা বলছি না।

যাকে ভালো লাগে ভোট দেন। আল্লাহর ওয়াস্তে একটা জবাবদিহিতামূলক সরকার বাংলাদেশে আসুক। একটা ভোটে নির্বাচিত সরকার আসুক। তাহলে অন্তত এই মাজার ভাঙা, সংখ্যালঘুদের ওপর হামলা কিংবা ডাকাতি, এই ঘটনাগুলো অন্তত কমে আসবে। বন্ধ হবে। আইনের আওতায় আসবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস