ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

মার্কা নয়, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মার্কা দেখে নয়, যোগ্যতা দেখে এমপি নির্বাচিত করবেন।
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১০:৫২ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১০:৫২ সময়
মার্কা নয়, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন: হাসনাত আব্দুল্লাহ ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মার্কা দেখে নয়, যোগ্যতা দেখে এমপি নির্বাচিত করবেন। যদি শুধু মার্কা আর নাম দেখে ভোট দেন, তাহলে পাঁচ বছর কষ্টে কাটাবেন। আমি বলছি না আমাকেই ভোট দিন, তবে যাদেরকে যোগ্য ও সৎ মনে হয়, যাদের মধ্যে ভণ্ডামি নেই, তাকে নির্বাচিত করবেন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর এলাকায় এক উঠান বৈঠকে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তিনি এসব কথা বলেন।


হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের আগের রাতে টাকা নিয়ে আসব, তা দিয়ে আপনাদের ভোট কিনব এবং পরে উশুল করে নেব—তা আমরা পারব না। অনেকে কোটি কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য, সেবার জন্য নয়।


তিনি বলেন, ভোট একটা আমানত। আমানতের খেয়ানত করা কেয়ামতের আলামত। আমরা চাই আপনারা আমানত রক্ষার দায়িত্ব আমাদের দেন, নির্বাচনের পরে সেবার মাধ্যমে আপনারা তা যেন ফেরত নিতে পারেন। একদিন টাকা দিয়ে ৫ বছরের জন্য আপনার মুখ বন্ধ হয়ে যাক—তা কি আপনারা চান? মনে রাখবেন যে টাকা দিয়ে ভোট কিনতে আসবে, সে নেতৃত্বে অযোগ্য, ৫ বছর সে চুরি করবে। তাই সে টাকা দিয়ে ভোট কিনতে আসবে।


হাসনাত আরও বলেন, যারা এই এলাকায় চলে, এই এলাকার স্কুলে পড়ে, এই এলাকার বাজারে যায়, তারা এই এলাকাগুলোর সমস্যা বুঝতে পারবে। এ সময় এনসিপির কুমিল্লা জেলা অঞ্চল তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহ, দেবিদ্বার উপজেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্র সংসদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


একইদিনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসনাত আব্দুল্লাহকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে গণসংযোগ করতেও দেখা গেছে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ