ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

‘তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে।শুক্রবার (৩
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১০:৪৯ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১০:৪৯ সময়
‘তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে’ ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে।


শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এসব কথা বলেন তিনি।


দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।


তিনি বলেন, স্থানীয়ভাবে ফুটবলের প্রসার ঘটলে তা জাতীয় পর্যায়ে ছড়িয়ে যায় এবং ভালো ফুটবলার কেন্দ্রীয় টুর্নামেন্টে সুযোগ পায়। তাই আমরা তৃণমূলে নজর দিয়েছি।


এসময় তাবিথ আউয়াল বলেন, স্থানীয় টুর্নামেন্টেও আমরা দেখছি বিভিন্ন কোম্পানি স্পন্সর করছে। আমরা বিশ্বাস করি, স্থানীয় টুর্নামেন্টগুলো বেশি বেশি হলে কেন্দ্রীয় পর্যায়ে খেলোয়াড়দের পাইপলাইন আরও পোক্ত হবে। তৃণমূলের খেলোয়াড়, কোচ, রেফারি, সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে ভবিষ্যতে খেলোয়াড়দের পাইপলাইন শক্ত করতে ভূমিকা পালন করতে হবে।


তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় পর্যায়ের খেলার মাঠগুলো তেমন ভালো না। তাই আমরা সেদিকেও নজর দিচ্ছি। খেলার মাঠগুলো উন্নয়ন দরকার। আমরা এটি সবাই মিলে করব। যেন স্থানীয় পর্যায়ের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। এতে নতুনদের অবস্থান তৈরি হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ