ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

জামায়াতের লোগো বদল হবে, জানালেন মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৩০
  • আপলোড সময় : ১ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪১ সময়
  • আপডেট সময় : ১ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪১ সময়
জামায়াতের লোগো বদল হবে, জানালেন মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে সাক্ষাতের সময় সেখানে নতুন লোগোটি দেখা যায়। দেখা লোগোতে দাঁড়িপাল্লা, দোয়াত (কলম) এবং জাতীয় পতাকা সংমিশ্রিত ছিল। এরপর লোগো নিয়ে নানা আলোচনা শুরু হয়।

পরওয়ার সাক্ষাৎকারে বলেন, 'যে লোগোটা ওখানে সেট করা হয়েছিল, ওটা চূড়ান্ত লোগো নয়। আমাদের লোগো পরিবর্তন হবে। আমাদের নির্বাহী পরিষদে লোগো পরিবর্তন করে নতুন লোগো তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। ডিজাইনারদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। কয়েকটা ডিজাইন তারা আমাদেরকে দেখিয়েছে। কয়েকটা ডিজাইন নিয়ে আমরা একদফা বসেছি। জামায়াতের আমিরও ছিলেন। ছোটখাটো নানা ডিজাইনের ভিন্ন ভিন্ন মত আছে। কিছু এডিটিং হয়ে এটা সংশোধিত হবে আমরা আশা করি।'

তিনি আরও বলেন, 'পরীক্ষামূলকভাবে যে কযেকটা লোগো নিয়ে আমাদের কাজ চলছে সেদিন তারই একটা ওই হলে যখন কেউ ডেকোরেশন করছিল চট করে সেটা দেখার জন্য ওখানে সেট করে দিয়েছে। এটা আলটিমেটলি আমাদের অফিশিয়াল চূড়ান্ত কোনো লোগো নয়। খুব তাড়াতাড়ি আমরা লোগোটা একটু এডিট করে নতুন রূপে চূড়ান্ত করব এবং আমরা কেন নতুন লোগো তৈরি করলাম তার ব্যাখ্যা গণমাধ্যমকে জানাব।'

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?