ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আজ

আজ থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারতের গোয়াহাটিতে পর্দা উঠবে ১৩তম এই আসরের। নিজেদের বিশ্বসেরা প্রমাণের লক্ষ্যে
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৬ সময়
নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আজ ছবি : সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারতের গোয়াহাটিতে পর্দা উঠবে ১৩তম এই আসরের। নিজেদের বিশ্বসেরা প্রমাণের লক্ষ্যে মাঠে নামবে ৮টি দল।


বৈশ্বিক এই লড়াইয়ের এবারের আসর বসছে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দুই দেশ।


প্রথম ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান। ৩০ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২ নভেম্বর। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩১টি। টুর্নামেন্টে প্রতিটি দলই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।


পরবর্তীতে, গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে বাছাই হবে ফাইনালের দুই প্রতিপক্ষ।


এবার নারীদের বিশ্বকাপে আম্পায়ার-ম্যাচ রেফারি ১৮ জনই নারী। যাদের একজন, বাংলাদেশের সাথিরা জাকের জেসি। ধারাভাষ্যকার তালিকাতেও নারীদের প্রাধান্য।


এর আগে, নারীদের এই বিশ্ব আসরে পারফরম্যান্সে দেখা গেছে শুধুই অস্ট্রেলিয়ার আধিপত্য। আগের ১২ আসরে সর্বাধিক ৭ বার চ্যাম্পিয়ন অজিরা, চারবার ইংল্যান্ড ও একবার নিউজিল্যান্ড।


টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে। যে ম্যাচ জানান দেবে বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক