ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

নিহতের পরিবারকে ২০ লাখ করে দিচ্ছেন বিজয়

দক্ষিণী সিনেমার মহাতারকা থালাপতি বিজয়ের রাজনৈতিক মঞ্চ এবার পরিণত হলো এক মর্মান্তিক ঘটনায়। তামিলনাড়ুর করুরে বিজয়ের দল তামিলাগা
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১১ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১১ সময়
নিহতের পরিবারকে ২০ লাখ করে দিচ্ছেন বিজয় ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার মহাতারকা থালাপতি বিজয়ের রাজনৈতিক মঞ্চ এবার পরিণত হলো এক মর্মান্তিক ঘটনায়। তামিলনাড়ুর করুরে বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) আয়োজিত জনসভায় পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ নারী, ১৪ পুরুষ, চার কিশোর ও পাঁচ কিশোরী রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৬৭ জন, যাদের অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়ের মঞ্চে আসতে দেরি হওয়ায় ভিড়ে সবাই অস্থির হয়ে ওঠে। পানি ও খাদ্যের সংকট পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। মুহূর্তের মধ্যেই হুড়োহুড়িতে ঘটে যায় পদদলনের মতো ভয়াবহ দুর্ঘটনা।


এ ঘটনার পর পুলিশ বিজয়ের দলের তিন শীর্ষ নেতা—বাসি আনন্দ, নির্মল কুমার ও ভিপি মথিয়ালাগানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে—সমাবেশে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় টিভিকের মারাত্মক গাফিলতিই এই বিপর্যয়ের জন্য দায়ী। তদন্তের জন্য ইতোমধ্যে অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে।


ভক্তদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বিজয় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, নিহত প্রত্যেক পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে ২০ লাখ রুপি করে সহায়তা। আহতদের জন্যও আর্থিক সহযোগিতা দেওয়া হতে পারে।


দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন। কেউ লিখেছেন, যে ভালোবাসা বিজয়কে রাজনীতিতে শক্তি দিয়েছে, সেই ভালোবাসাই আজ করুরের মাটিতে পরিণত হলো শোকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ