ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিউর রহমান নামে এক যুবক মারা গেছে।আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৩ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৩ সময়
রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিউর রহমান নামে এক যুবক মারা গেছে।


আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে মতিঝিল দিলকুশা এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত অলিউর ফেনী জেলার পরশুরাম থানার রাঙ্গামাটিয়া গ্রামের শেখ ফরিদের ছেলে। রাজধানীর ফকিরাপুল ১ নম্বর গলিতে ভাড়া থাকতেন এবং ইন্টারনেট সরবরাহকারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।


নিহতের সহকর্মী সূত্রে জানা যায়, দুপুরে মতিঝিল দিলকুশা এলাকায় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেটের তার টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন অলিউর। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা