ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

খাগড়াছড়ির ঘটনায় নীরবতার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন অলিক মৃ

খাগড়াছড়িতে বিক্ষোভ-সহিংসতা ও গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীরব বলে অভিযোগ করেছেন অলিক মৃ।
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২০ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২০ সময়
খাগড়াছড়ির ঘটনায় নীরবতার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন অলিক মৃ ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে বিক্ষোভ-সহিংসতা ও গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীরব বলে অভিযোগ করেছেন অলিক মৃ। এই ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলে তিনি এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠকের পদ থেকে পদত্যাগ করেছেন।


গারো সম্প্রদায়ের তরুণ অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি ছিলেন।


পদত্যাগের কথা বলতে গিয়ে অলিক মৃ ফেসবুকে এনসিপি নেতা হান্নান মাসউদের বক্তব্যের বিষয় উল্লেখ করেন। তার বক্তব্যকে তিনি মিথ্যাচার বলে অভিযোগ করেন।


পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে বিক্ষোভ, সহিসংতা ও গুলির ঘটনা ঘটে।


সোমবার বেলা সোয়া ১১টার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অলিক মৃ লিখেছেন, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করে দলের ই-মেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি৷ এনসিপির জন্য শুভ কামনা৷ ইনকিলাব জিন্দাবাদ৷

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ