ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

যে সমীকরনে এশিয়া কাপে ফাইনাল খেলবে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই হার দেখেছে সাকিব আল হাসানের দল। যা চলমান এই টুর্নামেন্ট
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৩৫ সময়
যে সমীকরনে এশিয়া কাপে ফাইনাল খেলবে বাংলাদেশ ছবি : সংগৃহীত
ব্যাটিং বিপর্যয়ে এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই হার দেখেছে সাকিব আল হাসানের দল। যা চলমান এই টুর্নামেন্ট থেকে কার্যত বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। তবে কাগজে-কলমে এখনও টিকে আছে টাইগাররা। সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তানের একটি করে এবং ভারত-শ্রীলঙ্কার দুটি ম্যাচ বাকি রয়েছে। দুটি বড় হার নিয়ে নেট রানরেটে বেশ পিছিয়ে আছেন সাকিবরা। সে কারণে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে তাদের বড় ব্যবধানে জিততে হবে। একইসঙ্গে বাকি তিনদলের দিকেও তাকিয়ে থাকতে হবে টিম টাইগার্সকে।

এশিয়া কাপের নবম আসরের পর্দা নামতে আর মাত্র চারটি ম্যাচ বাকি। সবগুলো ম্যাচই হবে বৃষ্টিপ্রবণ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। বাংলাদেশ ছাড়া বাকি তিন দল সুপার ফোরে এখন পর্যন্ত একটি করে জয় পেয়েছে। ফলে যুক্তির বিচারে বাংলাদেশের ফাইনালের সমীকরণ মেলানোটা কিছুটা হাস্যকরই মনে হতে পারে। তবে ক্রীড়াঙ্গনে এসব স্বাভাবিক বিষয়। আর নিশ্চয়ই বাংলাদেশের সমর্থকরাও এখনই তাদের আশা হারাতে চাইবেন না। সমীকরণটা অনেকটা প্রথম রাউন্ডের মতো, যেখানে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে টাইগাররা পা রেখেছিল সুপার ফোরে।

তবে সুপার ফোরের লড়াইটা তার চেয়েও কঠিন। এজন্য বাংলাদেশ মেলাতে হবে ‘যদি-কিন্তু’র হিসাব। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারাতে হবে ভারত-পাকিস্তান দুই দলকেই। তখন শেষ ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলে ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হবে। ওই সময় বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সমান একটি করে জয় থাকবে। এরপর দেখা হবে নেট রানরেট। তবে বৃষ্টির কারণে কোন ম্যাচ ভেস্তে গেলে শেষ হয়ে যাবে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা।

গতকাল (সোমবার) রিজার্ভ ডে-তে সম্পন্ন হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ। আগের দেখায় তাদের গ্রুপপর্বের ম্যাচটি জিতে নেয় বৃষ্টি। সেই সম্ভাবনা এই ম্যাচেও ছিল। তবে টুর্নামেন্টের মাঝপথে এসিসির ‘ইতিহাসগড়া’ সিদ্ধান্তে রিজার্ভ ডে পায় দুদল। এরপর দুই দলের মধ্যকার লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে (২২৮ রানে) পাকিস্তানকে হারায় ভারত।

এই ম্যাচের পর একটি ম্যাচ খেলা ভারত ও শ্রীলঙ্কা  যথাক্রমে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। বড় জয় নিয়ে নেট রানরেটও অনেক বেশি ভারতের। একইভাবে রানরেটে বেশ অবনতি ঘটেছে বাবরদের। তবে কোনো জয় না পাওয়া বাংলাদেশের রানরেট -০.৭৪৯। ম্যাচ জয়ের মাধ্যমে যা টপকানোর পাশাপাশি অভাবনীয় কিছুর অপেক্ষায় থাকতে হবে টাইগারদের!
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ