ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

যেই কেন্দ্রে কারচুপির অভিযোগ, সেই আসনের ভোট স্থগিত: সিইসি

নির্বাচনি আসনের যে কোনো কেন্দ্রে কারচুপির অভিযোগ বা বিশৃঙ্খলা হলে, সেই আসনের ভোট স্থগিত করা হবে বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪২ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪২ সময়
যেই কেন্দ্রে কারচুপির অভিযোগ, সেই আসনের ভোট স্থগিত: সিইসি ছবি : সংগৃহীত

নির্বাচনি আসনের যে কোনো কেন্দ্রে কারচুপির অভিযোগ বা বিশৃঙ্খলা হলে, সেই আসনের ভোট স্থগিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


আজ রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এমন কথা বলেন তিনি। সেইসাথে, নির্বাচন ঘিরে আয়োজিত সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন সিইসি।


প্রধান নির্বাচন কমিশনার জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইসি বিশাল কর্মযজ্ঞে হাতে নিয়েছে। আরপিও সংশোধনসহ ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। এ সময়, আইনে পোস্টাল ব্যালটের কথা থাকলেও এর প্রয়োগ ছিল না উল্লেখ করে সিইসি জানান, বর্তমান কমিশন এ নিয়ে কাজ করেছে।


তিনি আরও বলেন, পূর্বে নির্বাচনে সংশ্লিষ্টরা ভোট দিতে পারতেন না। তবে এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন। এ ধরনের মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ বলেও জানান তিনি।


অপরদিকে, সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণই ইসির চ্যালেঞ্জ।


উল্লেখ্য, ইসি ঘোষিত এই কর্মপরিকল্পনায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা