ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান

আজিমপুর কবরস্থানের বিপরীতে দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজী সেলিমের একটি বাড়ীতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৬ সময়
হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান ছবি : সংগৃহীত

আজিমপুর কবরস্থানের বিপরীতে দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজী সেলিমের একটি বাড়ীতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।


রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান।


তিনি বলেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালানো হয়েছে যৌথ বাহিনী, এমন তথ্য জানতে পেরেছি। ‌তবে অভিযান সম্পর্কে এর বেশি তথ্য আমাদের কাছে নেই।


অভিযান সূত্রে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।


আরও জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা