ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আমি অসহনীয় যন্ত্রণা ও শোকে কাতর: থালাপতি বিজয়

তামিলনাড়ুর কারুর জেলায় জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এতে বহু
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:২১ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:২১ সময়
আমি অসহনীয় যন্ত্রণা ও শোকে কাতর: থালাপতি বিজয় ছবি : সংগৃহীত

তামিলনাড়ুর কারুর জেলায় জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থালাপতি বিজয়।


থালাপতি বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “আমার হৃদয় ভেঙে গেছে, আমি অসহনীয় যন্ত্রণা ও শোকে কাতর। নিহতদের পরিবারকে আমার গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”


শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ওই জনসভায় হাজার হাজার মানুষ একত্রিত হন। কিন্তু জনসমাগম নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষের হুড়োহুড়ির কারণে অনেকেই পদদলিত হয়ে পড়েন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় পুলিশ ও প্রশাসন জানায়, অনুমতিপ্রাপ্ত ৩০ হাজারের বিপরীতে প্রায় ৬০ হাজার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।


তামিলনাডু মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের ১ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছেন।


এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করে এক্সে লিখেছেন, “কারুরে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।”


এখন পর্যন্ত আহতদের মধ্যে কমপক্ষে ৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্য প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?