ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুরে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নাঈম

গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:২১ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:২১ সময়
শেরপুরে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নাঈম ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অফিসার) খন্দকার জান্নাতুল নাঈমকে শেরপুরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পূর্বলাভা গ্রামের নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


এর আগে রাত ৯টার কিছু পর মরদেহবাহী গাড়ি এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়দের কান্নায় পুরো গ্রাম শোকভারাক্রান্ত হয়ে ওঠে।


দাফনের আগে ময়মনসিংহ ও শেরপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা নাঈমকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, শেরপুরের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং থানার ওসি হাবিবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।


উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভাতে গিয়ে নাঈম গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে যায়। এরপর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাহসী ফায়ার ফাইটার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ