ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

জামায়াত সুসংগঠিত দল, তবে ভোটের মাঠে তাদের জয় সম্ভব নয়: মির্জা ফখরুল

শেখ হাসিনার বিদায়ের পর অর্থাৎ পাঁচ আগস্টের পর রাজনীতির মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান প্রতিদ্বন্দ্বী এখন জামায়াতে
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৬ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৬ সময়
জামায়াত সুসংগঠিত দল, তবে ভোটের মাঠে তাদের জয় সম্ভব নয়: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

শেখ হাসিনার বিদায়ের পর অর্থাৎ পাঁচ আগস্টের পর রাজনীতির মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান প্রতিদ্বন্দ্বী এখন জামায়াতে ইসলামি বাংলাদেশ। সংস্কার, জুলাই সনদসহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াত।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে দলটির বিষয়ে যমুনা নিউজের এই প্রতিবেদকের সঙ্গে বেশ খোলামেলাভাবেই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তার ভাষ্যমতে, জামায়াতে ইসলামি লাইম লাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি। দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে যাওয়া সম্ভব নয়।


ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত এখন সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, জামাত যে ভাবেই হোক লাইম লাইটে এসে গেছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে একটা জায়গাতে তারা পৌঁছানোর চেষ্টা করছে এবং এটা তারা করবেই।


তবে জনগণের মধ্যে জামাতের খুব বেশি প্রভাব বেড়েছে বলে মনে করেন না মির্জা ফখরুল। বললেন, ‘আমি নিজে মাঠের রাজনীতি করি, যাতায়াত করি, বুঝতে পারি, খুব বেশি একটা নাই।’


তিনি আরও বলেন, জামায়াতের সুবিধা হচ্ছে তারা খুবই সংগঠিত, রেডিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তাদের যথেষ্ট ফান্ডও আছে। এটা তাদের জন্য প্লাস পয়েন্ট। তবে জনগণের কাছে গিয়ে ইলেকশন পুরোপুরি জিতে যাওয়া; এমন কোনও কিছু আমার মনে হয় না।


সারা পৃথিবীর মতো বাংলাদেশেও দক্ষিণ পন্থী রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে বলেও মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈশ্বিক রাজনীতির গতিপ্রবাহ তুলে ধরে বাংলাদেশও যে তা থেকে বিচ্ছিন্ন নয়, তাও স্পষ্ট করেন তিনি। তবে সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না বলে বিশ্বাস তার।


দলের ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমান সময়মতই দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ