ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍নতুন সিদ্ধান্ত বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার বর্ষার শুরুতেই নদীভাঙন, হুমকিতে শতবর্ষী বাজার হাঁটুপানিতে বসে এসএসসি পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল, নড়েচড়ে বসল প্রশাসন বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যত দুর্ঘটনা ও শিক্ষা শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট একরাতের বৃষ্টিতে হাওরে তলিয়ে গেছে বোরো ধান, হতবাক কেন্দুয়ার কৃষক লন্ডনে ২ ব্যক্তিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত গাড়িতে না নেওয়ায় চালককে ‘গলাটিপে’ হত্যার অভিযোগ যাত্রীর বিরুদ্ধে দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি

হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার, যে কোনো ভাষায় মুহূর্তেই অনুবাদ

হোয়াটসঅ্যাপে পরিচিত বা অপরিচিত কেউ মেসেজ পাঠালে ভাষা বুঝতে পারছেন না? এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। মেসেজটি যদি হয়
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:২৭ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:২৭ সময়
হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার, যে কোনো ভাষায় মুহূর্তেই অনুবাদ ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপে পরিচিত বা অপরিচিত কেউ মেসেজ পাঠালে ভাষা বুঝতে পারছেন না? এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। মেসেজটি যদি হয় ভিন্ন কোনো ভাষায় এবং সেটি বোঝার জন্য এত দিন নির্ভর করতে হতো গুগল ট্রান্সলেশন বা অন্য কোনো অ্যাপের ওপর। তবে এখন সেই ঝামেলা দূর হচ্ছে। হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার, যার মাধ্যমে কোনো মেসেজ অনুবাদ করতে আর আলাদা অ্যাপে যাওয়ার প্রয়োজন হবে না।


কীভাবে কাজ করে ফিচারটি?


নতুন এই অনুবাদ ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সরাসরি মেসেজের অনুবাদ দেখতে পারবেন। যদি কোনো মেসেজের অর্থ ব্যবহারকারী বুঝতে না পারেন, তাহলে সেটির ওপর লং প্রেস (চাপ দিয়ে ধরে রাখা) করতে হবে। এরপর স্ক্রিনে ‘ট্রান্সলেট’ অপশন দেখা যাবে। ওই অপশনে চাপ দিলে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। ভাষা সিলেক্ট করলে মুহূর্তেই মেসেজটি অনুবাদ করে দেখাবে হোয়াটসঅ্যাপ।


বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। অনেক সময় বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগে ভাষাগত প্রতিবন্ধকতা তৈরি হয়। অ্যাপটির এই নতুন ফিচার সে সমস্যা অনেকটাই দূর করবে। এতে করে এক দেশের মানুষ অন্য দেশের মানুষের পাঠানো বার্তাও অনায়াসে বুঝতে পারবেন। ভাষা জানা না থাকলেও যোগাযোগে আর জটিলতা থাকবে না।


হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন অনুবাদ ফিচারটি ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। যাদের ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ (আপডেট ভার্সন) ইনস্টল করা আছে, তারাই প্রথমে এই সুবিধা পাবেন। যদি আপনার অ্যাপে এই ফিচার এখনো দেখা না যায়, তা হলে হোয়াটসঅ্যাপ হালনাগাদ (আপডেট) করে দেখার জন্য বলা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির