ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

দুর্গাপূজা উপলক্ষে মঠবাড়িয়ায় বিভিন্ন সম্প্রদায়ের ৪০০ পরিবারে উপহার প্রদান

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলার পুরোহিত, নরসুন্দর, রজকদাস, কামার, কুমার
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:১১ সময়
দুর্গাপূজা উপলক্ষে মঠবাড়িয়ায় বিভিন্ন সম্প্রদায়ের ৪০০ পরিবারে উপহার প্রদান ছবি : সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলার পুরোহিত, নরসুন্দর, রজকদাস, কামার, কুমার ও হরিজন সম্প্রদায়ের মানুষদের মাঝে এই উপহার বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই উপহার বিতরণ করা হয়। লুঙ্গি, শাড়ি ও টাকা মোট ৪০০ নারী পুরুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়।



মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকারের সভাপতিত্বে ও হরিদাস শিপনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান, পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ শাওন, মঠবাড়িয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন রেজা, মঠবাড়িয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মনির, মঠবাড়িয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল, মঠবাড়িয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনি মুন্সি প্রমুখ।


এসময়ে মঠবাড়িয়া ব্রাহ্মণ সমাজের সভাপতি বিকাশ মুখার্জি বলেন, গত ৫৩ বছরে মঠবাড়িয়া ইতিহাসে এই রকম কোনো নেতা আমাদের একত্রিত করে আমাদের সম্মানিত করেননি। সন্মানিত করেছেন এআর মামুন খান। আমরা ব্রাহ্মণ সমাজের লোকরা তার এই আন্তরিকতায় খুশি। বিএনপি নেতা এআর মামুন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঠবাড়িয়া উপজেলার পুরোহিত, নরসুন্দর, রজকদাস, কামার, কুমার ও হরিজন সম্প্রদায়ের মাঝে সামান্য কিছু উপহার প্রদান করেছি। আমি হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে সর্বক্ষণ আছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা