ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: চিফ হুইপের মন্তব্যের জবাবে হাসনাত টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডের দিন কী ঘটেছিল, জানালেন প্রত্যক্ষদর্শী নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে: তাসনিম জারা গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ভালোবাসার টানে চীনা যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে জামায়াত আমীরের শুভেচ্ছা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একইসঙ্গে পূজায় নিরাপত্তা নিশ্চিতে
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৫৮ সময়
দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে জামায়াত আমীরের শুভেচ্ছা ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একইসঙ্গে পূজায় নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন এবং সার্বিক সহযোগিতায় দলের কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত আমীর বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব। এই উপলক্ষে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ব্যক্তিগতভাবে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।‘


তিনি বলেন, বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে ‘মডারেট মুসলিম কান্ট্রি’ এবং ‘সম্প্রীতির রোল মডেল’ হিসেবে প্রশংসা করা হয়।


বিবৃতিতে তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং শান্তিপ্রিয় জনগণকেও সার্বিক সহযোগিতার আহ্বান জানাচ্ছি।‘


ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, এ উৎসব সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বন্ধন আরও সুদৃঢ় করবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখবে।


উল্লেখ্য, আগামী

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ