ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময়
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো কোনো সংশয় রাখে না। শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনে গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের জোরালো অবস্থানের বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণ যথেষ্ট জোরালো ছিল। আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত যে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।’


তিনি আরও বলেন, ‘বিরোধী দলগুলোকে সরকারের সঙ্গে সম্পৃক্ত করে জাতিসংঘে নিয়ে আসা প্রথমবারের মতো একটি ইউনিক উদ্যোগ, যা জাতির ঐক্য প্রকাশ করে। এজন্য আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি।’


পিআর (প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন) পদ্ধতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা নিম্নকক্ষে পিআরের পক্ষে নই এবং ওপরের দিকেও পিআরের কথা বলিনি, তবে পরে আলোচনা করে সমস্যা সমাধান করা যেতে পারে।’


সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার