আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেনী-১ আসনে (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) প্রার্থী হতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন জানান, আসন্ন জাতীয় নির্বাচনে খালেদা জিয়া এ আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটিতে খালেদা জিয়াকে উপদেষ্টা পরিষদের ১ নম্বর সদস্য করা হয়েছে, যা তার প্রার্থিতার ইঙ্গিত বলে মনে করছেন নেতারা।
খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজী উপজেলায়, আর এই ফেনী-১ আসন থেকে তিনি পূর্বেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, ‘তৃণমূল পর্যায়ে দলকে আরও সক্রিয় করতে ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের জন্য নেতাকর্মীরা প্রস্তুত।‘
স্থানীয় নেতারা মনে করছেন, খালেদা জিয়া নির্বাচন করলে এ আসনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন