ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার

আজ মহাপঞ্চমী তিথি, কাল মহাষষ্ঠী

আজ মহাপঞ্চমী তিথি। শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনার শেষ সময়। রাত পোহালেই মহাষষ্ঠী, আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। শনিবার (২৭
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
আজ মহাপঞ্চমী তিথি, কাল মহাষষ্ঠী ছবি : সংগৃহীত

আজ মহাপঞ্চমী তিথি। শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনার শেষ সময়। রাত পোহালেই মহাষষ্ঠী, আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। শনিবার (২৭ সেপ্টেম্বর) দেবীর কল্পারম্ভ অনুষ্ঠিত হবে।


আগামীকাল রোববার মহাষষ্ঠীতে দুর্গতিনাশিনীর অকালবোধন, অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।


বিশুদ্ধ পঞ্জিকামতে এবার মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা আসছেন গজ বা হাতিতে চড়ে। হিন্দু শাস্ত্রমতে গজ শুভযাত্রার প্রতীক, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা। ফিরবেন দোলায় বা পালকিতে করে। এরইমধ্যে দেবী আরাধনায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। চলছে দুর্গাকে বরণের প্রস্তুতি, সবখানেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।


বেশিরভাগ মণ্ডপে প্রতিমা গড়নের কাজ শেষ। এখন চলছে রং-তুলির আঁচড়ে দেবীকে রূপ দেয়ার কাজ। সাধারণ মাটির তাল ভেঙে ধীরে ধীরে এই মহাশক্তিকে আকার দেয়ার কাজ শুরু হয় মাস তিনেক আগেই। এখন শুধু বাকি রং-তুলিতে দেবীকে পূর্ণতা দেয়া। কোনো কোনো মণ্ডপে রঙের কাজ প্রায় শেষ, কোথাও আবার কেবল শুরু হয়েছে দেবীকে রাঙিয়ে তোলা।


প্রসঙ্গত, এবার ঢাকা মহানগরীতে দুর্গাপূজা হবে ২৫৯টি মণ্ডপে। সারাদেশে মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি