ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

নির্বাচনে ভারতের হস্তক্ষেপ ঠেকানোই বড় চ্যালেঞ্জ: চীনা প্রতিনিধিকে জামায়াত আমির

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপ ঠেকানোই বড় চ্যালেঞ্জ বলে চীনা প্রতিনিধি দলকে জানিয়েছেন বাংলাদেশ
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩৫ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩৫ সময়
নির্বাচনে ভারতের হস্তক্ষেপ ঠেকানোই বড় চ্যালেঞ্জ: চীনা প্রতিনিধিকে জামায়াত আমির ছবি : সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপ ঠেকানোই বড় চ্যালেঞ্জ বলে চীনা প্রতিনিধি দলকে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মগবাজারে দলীয় কার্যালয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


গোলাম পরওয়ার জানান, জাতীয় ঐক্যের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে বলে চীনা প্রতিনিধি দলের প্রধান ঝো পিংজিয়ানকে জানিয়েছেন জামায়াত আমির। জামায়াত ক্ষমতায় এলে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সমতার অধিকার প্রতিষ্ঠা করা হবে বলেও চীনা প্রতিনিধি দলকে জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।


এর আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন দলটির আমির।


বৈঠকে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ দুদশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দুদেশের পার্টি টু পার্টি এবং সরকারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং পরবর্তী পরিস্থিতি তুলে ধরে জামায়াত ইসলামী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস