ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

কর্ণফুলী টানেলে ছয় দিন যান চলাচল সীমিত

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ছয় দিন যান চলাচল সীমিত থাকবে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৪ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৪ সময়
কর্ণফুলী টানেলে ছয় দিন যান চলাচল সীমিত ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ছয় দিন যান চলাচল সীমিত থাকবে।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল এ তথ্য নিশ্চিত করেন।


এ সময়ে প্রয়োজন অনুযায়ী উভয় প্রান্তে টিউবের ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা নেওয়া হবে।


২০২৩ সালের ২৯ অক্টোবর উদ্বোধনের পর টানেলটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। প্রতিদিন গড়ে প্রায় চার হাজার গাড়ি টানেল ব্যবহার করছে। তবে প্রকল্পের প্রাথমিক সমীক্ষায় ধারণা দেওয়া হয়েছিল, চালুর প্রথম বছর থেকেই প্রতিদিন ২০ হাজারের বেশি গাড়ি চলাচল করবে।


পরে তা কমিয়ে ২০২৪ সালে দিনে গড়ে সাড়ে ১৮ হাজার গাড়ির হিসেব ধরা হয়। কিন্তু চালুর প্রায় দুই বছর হতে চললেও এখনও কোনো দিনই পূর্বাভাসের কাছাকাছি যানবাহন চলাচল হয়নি।


উল্লেখ্য, ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এ টানেলের মধ্যে ছয় হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস