ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ফায়ার ফাইটার নুরুল হুদাকে পারিবারিক কবরস্থানে দাফন

গাজীপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার নুরুল হুদাকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।আজ
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৬ সময়
ফায়ার ফাইটার নুরুল হুদাকে পারিবারিক কবরস্থানে দাফন ছবি : সংগৃহীত

গাজীপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার নুরুল হুদাকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজ গ্রাম ধামাইলে তার জানাজা হয়। এতে অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ। এর আগে, তার সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পূর্ণ মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।


অপরদিকে, সকাল থেকেই আত্মীয়স্বজন, প্রতিবেশী ও আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ জানাজায় অংশ নিতে আসেন। এ সময়, স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। শোকে বিমূঢ় ছিলেন নুরুল হুদার অন্তঃসত্ত্বা স্ত্রী। তার আগে, গতকাল রাত ১২টায় নুরুল হুদার মরদেহবাহী গাড়ি পৌঁছায় গ্রামের বাড়িতে।


উল্লেখ্য, গত সোমবার গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় তার। সেই দুর্ঘটনায় এখনও চিকিৎসাধীন রয়েছেন ৩ ফায়ার সার্ভিস কর্মীসহ চারজন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ