ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

‘জলবায়ু পরিবর্তনে নারীর প্রজননস্বাস্থ্য হুমকিতে’

জলবায়ু পরিবর্তন কেবল প্রকৃতির রূপই বদলাচ্ছে না, বরং সরাসরি হুমকি তৈরি করছে নারীর স্বাস্থ্যের ওপর। তাই নারীর শারীরিক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
‘জলবায়ু পরিবর্তনে নারীর প্রজননস্বাস্থ্য হুমকিতে’ ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তন কেবল প্রকৃতির রূপই বদলাচ্ছে না, বরং সরাসরি হুমকি তৈরি করছে নারীর স্বাস্থ্যের ওপর। তাই নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবু জাফর।


আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে ‘জলবায়ু পরিবর্তনে নারী স্বাস্থ্যের ওপর প্রভাব’ নিয়ে আইপাস বাংলাদেশের গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


গবেষণায় দেখা যায়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশের দক্ষিণাঞ্চলে নারীদের মধ্যে জরায়ু ও প্রজননতন্ত্রে সংক্রমণ। উপকূলবর্তী এলাকার নারীদের মাসিক নিয়মিতকরণে জন্মনিয়ন্ত্রণের বড়ি ব্যবহার করতে দেখা যাচ্ছে।


এছাড়া তীব্র তাপপ্রবাহ, ঘন ঘন বন্যা আর খরায় গর্ভবতী মায়েরা পড়ছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। দূষিত পানি ও অপুষ্টির কারণে বাড়ছে সংক্রমণ, প্রভাব পড়ছে নারীর মাসিক ও প্রজনন স্বাস্থ্যে। দুর্যোগের সময় নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার ঘাটতি বাড়িয়ে তুলছে নারীদের মানসিক চাপ ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি।


তাই জলবায়ু পরিবর্তনের এই কঠিন বাস্তবতা মোকাবেলায় এখনই দরকার সচেতনতা বৃদ্ধি, নারী-অন্তর্ভুক্ত নীতি ও টেকসই স্বাস্থ্য অবকাঠামো, যাতে নারীর স্বাস্থ্য থাকে সুরক্ষিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ