ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ি সদরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে।আজ বৃহস্পতিবার
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৫০ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৫০ সময়
খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি সদরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে।


আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত।


ভোর থেকে খাগড়াছড়ি সদরের চেঙ্গী ব্রিজসহ কয়েকটি এলাকায় অবস্থান নেয় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা। অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হচ্ছে।


অবরোধের ফলে জেলা শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ আছে অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন পরিহনও। তবে শহর কেন্দ্রিক ছোট কিছু পরিবহন চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অবরোধকারীদের দাবি, মারমা কিশোরী ধর্ষণের বিচার অবিলম্বে করতে হবে।


এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশে একই দাবি তোলে ‘জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে একাধিক সংগঠন। আধাবেলা সড়ক অবরোধের পাশাপাশি ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দেয় তারা।


উল্লেখ্য, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় ৮ম শ্রেণির এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। পরদিন বুধবার সদর থানায় ৩ জনকে অজ্ঞাত আসামি করে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা এজাহার করেন। পরে এ ঘটনায় চয়ন শীল নামে এক সন্দেহভাজনকে সেনা সহায়তায় আটক করে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা