ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে: সারজিস আলম

নির্বাচন কমিশন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিলে শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়
শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে: সারজিস আলম ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিলে শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দ্বারা নির্বাচন কমিশন প্রভাবিত।


বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেটে সাংগঠনিক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা ইতিবাচক হলেও এখনো সিদ্ধান্ত হয়নি। এবি পার্টিসহ বাংলাদেশপন্থি অন্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা চলছে।


এর আগে, সুনামগঞ্জে এক সভায় সারজিস আলম আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের পাশাপাশি নিষিদ্ধও করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস