ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ম্যাচটির পাশে ‘সেমিফাইনাল’ শব্দটা বসিয়েই দেয়া যায়। হুম, এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ যারা জিতবে,
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ছবি : সংগৃহীত

ম্যাচটির পাশে ‘সেমিফাইনাল’ শব্দটা বসিয়েই দেয়া যায়। হুম, এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ যারা জিতবে, তারা চলে যাবে সরাসরি ফাইনালে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।


প্রথম দল হিসেবে ভারত উঠে গেছে চলতি আসরের ফাইনালে। এই ম্যাচে জয়ী দল ভারতের বিপক্ষে খেলবে ফাইনাল। টি-টোয়েন্টিতে দু’দলের সবশেষ ৫ দেখায় ৩টিতে পাকিস্তান ও ২ ম্যাচে জয় আছে বাংলাদেশের। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে লিটন দাসের দল।


ভারতের বিপক্ষে ৪১ রানে হারের পর অলিখিত ‘সেমিফাইনাল’ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদও।


এদিকে, ফাইনালে খেলার লক্ষ্য পাকিস্তানেরও। তারা এবারের এশিয়া কাপে এসেছেন চ্যাম্পিয়ন হতেই, জানিয়েছে আগেই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেরাটা দেয়ার কথা জানালেন শাহিন শাহ আফ্রিদি।


তিনি বলেন, বাংলাদেশ ভালো দল। সাম্প্রতিক সময়ে তারা ভালো ক্রিকেট খেলছে। ওদের বিপক্ষে খেলতে হলে প্রথমে নিজেদের দিকেই নজরটা রাখতে হবে। সব বিভাগেই ভালো খেলতে হবে। আমাদের চোখ এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিকেই।


এর আগে, ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করা পাকিস্তান জিতেছে লঙ্কানদের বিপক্ষে। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে সুপার ফোরের প্রথম ম্যাচে। আর গতকাল হেরেছে ভারতের কাছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু