ঢাকা | |

দুদক ও টিআইবির সমঝোতা স্মারক সই

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়
দুদক ও টিআইবির সমঝোতা স্মারক সই ছবি : সংগৃহীত

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং টিআইবি'র পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সই করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ সংস্থা দুটির শীর্ষ কর্মকর্তারা।


সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা, পদ্ধতিগত উৎকর্ষ এবং নৈতিকতার মানোন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, জনসম্পৃক্ততা, পরামর্শ ও প্রচারাভিযান পরিচালনার পাশাপাশি যৌথ উদ্যোগে গবেষণা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে।


উল্লেখ্য, দুদক ও টিআইবি পারস্পরিক সহযোগিতার জন্য ২০১৫ সালের ২৫ মে প্রথম দু’বছর মেয়াদি সমঝোতা স্মারক সই করে।


পরবর্তীতে ২০১৭ সালের ৫ জুন দ্বিতীয় দফায় দু’বছর চার মাস মেয়াদি, ২০১৯ সালের ৭ অক্টোবর তৃতীয় দফায় তিন বছর মেয়াদি এবং সবশেষ ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক সই করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর