ঢাকা | |
সংবাদ শিরোনাম :

গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

গাজীপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে হায়দার ইসলাম (৫১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৫)
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:১৮ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:১৮ সময়
গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১ ছবি : সংগৃহীত

গাজীপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে হায়দার ইসলাম (৫১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


হায়দার ইসলাম রাঙামাটির লাংগদু উপজেলার জালালাবাদ গ্রামের সোলেমান বেপারীর ছেলে। আহত আলামিনের বাড়ি ফেনী জেলার মহিরহাট গ্রামের মহন দালালের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নয়াপাড়া এলাকায় ৭-৮ জনের ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দেয়। এক পর্যায়ে দুইজনকে ডাকাত সন্দেহে আটক করে বেধড়ক মারধর করা হয়।


খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হায়দার ইসলাম ও আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন।


স্থানীয়রা জানান, নয়াপাড়া এলাকায় সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনার পর এলাকাবাসী মিলে বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছিলেন। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে একজনকে আটক করা হয়। তখন তার সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজন পালিয়ে যান। পরে ভৌরাগাটা এলাকায় আরেকজনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ এসে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ