ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

নরসিংদীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক পুলিশ সদস্যের আত্মহত্যা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করেন নাদিম খান হৃদয় নামে এক পুলিশ
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১৯ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১৯ সময়
নরসিংদীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক পুলিশ সদস্যের আত্মহত্যা ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করেন নাদিম খান হৃদয় নামে এক পুলিশ সদস্য।


নিহত ওই পুলিশ সদস্যের বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার চর বেলাবো এলাকায়। তিনি নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন।


তার লেখা ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-" সবার কাছে ক্ষমা চাচ্ছি। শুধু একজনের কাছে ক্ষমার অযোগ্য আমি, তাও ক্ষমা চাচ্ছি। জীবনের শেষ ইচ্ছে। "


জানা যায়, হৃদয় বিবাহিত এবং তাঁর চার বছরের একটি সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনরা শোক ও সমবেদনা প্রকাশ করছেন।


তবে কি কারণে ওই পুলিশ সদস্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এর কারণ এখনও জানা যায়নি।


নরসিংদীর বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুব জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত এগারোটা থেকে রাত একটার মধ্যে তার বন্ধুর শশুর বাড়ি বাজনাবো এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে সূরতহাল তৈরি করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মুর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে সেই আত্মহত্যা করেছে তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে কাজ করছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা