ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

তাইওয়ানে সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে নিহত ১৪, নিখোঁজ ১২৪

দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১৮ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১৮ সময়
তাইওয়ানে সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে নিহত ১৪, নিখোঁজ ১২৪ ছবি : সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ১২৪ জন। এখন চীনের রাগাসা দক্ষিণ উপকূল এবং এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে।


দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে তাইওয়ান। এ পর্যন্ত দেশটিতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১২৪ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।


বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল থেকে দ্বীপজুড়ে প্রবল ঝড়ো হাওয়া ও টানা ভারী বর্ষণ চলছে।


টাইফুনের প্রভাবে তাইওয়ানের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের অপর স্বায়ত্তশাসিত দ্বীপ ভূখণ্ড হংকংয়েও দিনভর প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বয়ে যায়। তবে হংকং থেকে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।


আবহাওয়া দফতর জানায়, রাগাসা প্রথম আঘাত হানে সোমবার বিকেল ৩টার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপে। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানে। এরপর মঙ্গলবার রাতের দিকে টাইফুনটি প্রবেশ করে তাইওয়ানের উপকূলে।


তাইওয়ানের জরুরি সেবা সংস্থাগুলো জানায়, নিখোঁজদের সন্ধানে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী তৎপরতা চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।


দমকল কর্মকর্তা ওয়াং সে-আন জানিয়েছেন, নিহত এবং নিখোঁজরা সকলেই গুয়াংফুতে, যেখানে পানির স্রোতে নদীর ওপর একটি বড় সড়ক সেতু ভেসে গেছে। তার পুরো গ্রামে প্রায় ১ হাজার লোক বাস করেন। এই গ্রামটি প্লাবিত হয়েছে এবং অনেকেই এখনো আটকা পড়ে আছেন।


বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ চীন সাগরের শক্তিশালী নিম্নচাপ থেকে সৃষ্টি রাগাসা এতটাই শক্তিশালী ছিল যে, একে ‘সুপার টাইফুন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ