ঢাকা | |

আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় ঢাকায় এসে পৌঁছেছেন সিঙ্গাপুরের চিকিৎসক

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় আহত তিনজন ফায়ার ফাইটারের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছেছেন
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় ঢাকায় এসে পৌঁছেছেন সিঙ্গাপুরের চিকিৎসক ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় আহত তিনজন ফায়ার ফাইটারের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছেছেন ডা. সং এস আই জ্যাক।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এসে হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সাথে মিটিং করেন। এসময় ডা. জ্যাক আহতদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন।


মিটিংয়ের আগে তিনি হাসপাতালের পরিচালককে সাথে নিয়ে হাসপাতালে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক মো. সায়েদুর রহমানের সাথে দেখা করে মতবিনিময় করেন। এরপর তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন।


এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের একজন ছিলেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর