ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

‘বিএনপি-জামায়াতকে ভারত একই বন্ধনীতে ফেলেছে’— এমন কথা না বলার দাবি ফখরুলের

‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জার- এমন শিরোনামে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশ
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৫৭ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৫৭ সময়
‘বিএনপি-জামায়াতকে ভারত একই বন্ধনীতে ফেলেছে’— এমন কথা না বলার দাবি ফখরুলের ছবি : সংগৃহীত

‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জার- এমন শিরোনামে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে কলকাতা থেকে প্রকাশিত ‘এই সময়’। তবে শিরোনামে উল্লেখিত বক্তব্যটি দেননি বলে দাবি করেছেন মির্জা ফখরুল।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মির্জা ফখরুলের সঙ্গে যোগাযোগ করা হলে এমন দাবি করেন তিনি।


এই সময়ের প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি ও জামায়াতকে একই বন্ধনীতে ফেলেছে ভারত। আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করিয়েছে। তারা (জামায়াত) শুধুই নির্বাচনী শরিক। তারা ধর্মীয় রাজনীতি করে, আমরা করি না। আসলে ভারত আওয়ামী লীগের চশমা দিয়ে বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে।


মির্জা ফখরুল আরও বলেছেন, জামায়াত আর বিএনপির রাজনীতি তো এক নয়। আমরা অসাম্প্রদায়িক, মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল। মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা-বিরোধীদের সঙ্গে লড়াই করছি। বামেরা আমাদের সঙ্গে রয়েছে।


এদিকে, প্রতিবেদনটিতে ‘৩০টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসাপরায়ণ দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?