ঢাকা | |
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় চারজন আহত
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৪৪ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৪৪ সময়
কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ছবি : সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় চারজন আহত হয়েছেন।


সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুইজনকে মৃত ঘোষণা করেন।


নিহত দুজন হলেন- নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮)। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতরা হলেন– শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) ও অজ্ঞাত ব্যক্তি (২৬)।


তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী রাব্বি জানান, সোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে আহত অবস্থায় নারী-পুরুষসহ ছয়জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নয়ন ও খাইরুল ইসলাম নামে দুজন মারা যায়। আহত চারজনের হাসপাতালে চিকিৎসা চলছে।


তিনি জানান, এদের মধ্যে নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তার বাবার নাম আনু মিয়া। খাইরুল কেরানীগঞ্জ এলাকার মো. ইউনুসের ছেলে ছিল।আহত বৃদ্ধ শামসুল হকের বাড়ি কেরানীগঞ্জে। তিনি কামার্তা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত স্বর্ণার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দিলবাড়ি গ্রামে। তার বাবার নাম মো. সিবরুল হোসেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ