ঢাকা | |
সংবাদ শিরোনাম :

মানিকগঞ্জে গৃহবধূর মৃত্যু, আতঙ্কে গ্রামবাসী

মানিকগঞ্জের ঘিওরে রাশিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যা করে স্বর্ণালঙ্কার ও অর্থ লুট করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডে
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৪২ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৪২ সময়
মানিকগঞ্জে গৃহবধূর মৃত্যু, আতঙ্কে গ্রামবাসী ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে রাশিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যা করে স্বর্ণালঙ্কার ও অর্থ লুট করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, গভীর রাতে একদল ডাকাত গ্রামে প্রবেশ করে আমির মাস্টারের পাশের বাড়িতে হানা দেয়। এ সময় তারা গৃহবধূ রাশিদা বেগমকে হত্যা করে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।


পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় গৃহবধূ রাশিদা বেগমকে হত্যা করে।


তিনি আরও জানান, প্রায় ৩০ বছর আগে রাশিদার স্বামী নকুমুদ্দিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরে জীবিকার তাগিদে তিনি জর্ডান যান এবং দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় এক দশক আগে দেশে ফিরে আসেন। যদিও তার গ্রামের বাড়ি কুমুরিয়ায়, সাত বছর আগে পশ্চিম বাইলজুড়ী গ্রামে বাড়ি নির্মাণ করে তিনি সেখানে বসবাস শুরু করেন।


রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। তিনি একাই ওই বাড়িতে থাকতেন। তবে ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ঘুমাচ্ছিলেন।


ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। খুনের ঘটনা নিশ্চিত। তবে এটি ডাকাতির কারণে হয়েছে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ