ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের শুল্ক ফেরত প্রক্রিয়া শুরু, ভোক্তারা পাচ্ছেন না সরাসরি সুবিধা পঞ্চগড় সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের সামনে ফটোসেশন করলো শিবির বান্দরবানে অস্ত্রের মুখে তিনজনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি, হান্নান মাসউদকে স্পিকার জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছাল ১৩ বছর বয়সী কিশোর

আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছায় ১৩ বছর বয়সী আফগান কিশোর। সরকারি সূত্রে জানা যায়,
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৪১ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৪১ সময়
কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছাল ১৩ বছর বয়সী কিশোর ছবি : সংগৃহীত

আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছায় ১৩ বছর বয়সী আফগান কিশোর। সরকারি সূত্রে জানা যায়, বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে ওঠে ওই কিশোর।


ঘটনাটি স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঘটে, যখন কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করলে ঘটনাটি ধরা পড়ে।


সরকারি সূত্র জানিয়েছে, কুন্দুজ শহরের ওই ছেলেটি কাবুল বিমানবন্দরে গোপনে ঢুকে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে প্রবেশ করে।


বিমানের নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে অবতরণের পর তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বিমান সংস্থার কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেয়।


কিশোর জানায়, শুধুমাত্র কৌতূহল থেকেই বিমানে প্রবেশ করেছে। সে কাবুল বিমানবন্দরে লুকিয়ে প্রবেশ করে এবং কোনোভাবে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে প্রবেশ করে। জিজ্ঞাসাবাদের পরে দুপুর ১২টা ৩০ মিনিটে একই ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ