ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করা
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৪০ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৪০ সময়
শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করা হবে আজ।


আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলায় সাক্ষ্য দেবেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।


এর আগে, সোমবার মোহাম্মদপুরে শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় ঘটনার প্রত্যক্ষীদর্শীর সাক্ষ্য গ্রহণ।


অপরদিকে, রাজধানীর উত্তরায় গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ট্রাইব্যুনাল এ আনা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামসহ গ্রেফতার ৯ আসামিকে। অন্যদিকে কক্সবাজারে ক্রসফায়ারে একরামূল হক হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক এমপি আবদুর রহমান বদিকে। এছাড়া সিলেটের মামলার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, রাজশাহীর গণহত্যার মামলায় খাইরুজ্জামান লিটনসহ ৩ জনকে।


এদিকে ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ার হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস