ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ডাল মে কুছ কালা হ্যায়’, ঐকমত্য কমিশন নিয়ে সংসদে প্রশ্ন শাহাদাত হোসেন সেলিমের সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ: বোর্ড বলছে, ‘বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি’ ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, বিরোধী দলও একমত সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

নিম্নকক্ষে পিআর ইস্যু কমিশনের বৈঠকে আলোচনায় না থাকলেও মাঠে ধর্মভিত্তিক দলগুলো

নিম্নকক্ষে পিআর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনে কোনও আলোচনা হয়নি। এমনকি সংবিধান সংস্কার কিংবা নির্বাচন সংস্কার কমিশনও
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১০ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১০ সময়
নিম্নকক্ষে পিআর ইস্যু কমিশনের বৈঠকে আলোচনায় না থাকলেও মাঠে ধর্মভিত্তিক দলগুলো ছবি : সংগৃহীত

নিম্নকক্ষে পিআর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনে কোনও আলোচনা হয়নি। এমনকি সংবিধান সংস্কার কিংবা নির্বাচন সংস্কার কমিশনও নিম্নকক্ষে পিআর নিয়ে কোনও প্রস্তাব করেনি। ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনায় অংশ নেয়া দু’টি দল এ তথ্য জানিয়েছে।


তবে তারা বলছেন, বিএনপি নোট অব ডিসেন্ট দিলেও উচ্চকক্ষে পিআরের পক্ষে কমিশন। তাই জামায়াতে ইসলামীসহ ৭ দলের নিম্নকক্ষে পিআরের দাবি এবং আন্দোলনকে নির্বাচন ঘিরে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ঐকমত্য কমিশনের বৈঠকে উচ্চকক্ষে পিআর নিয়ে কেউ কেউ আলোচনা করেছেন, আমরা এই আলোচনার মধ্যে নেই, কারণ আমরা দ্বি-কক্ষেরই বিরুদ্ধে। নিম্নকক্ষে পিআরের বিষয়টি আলোচনায় আনেনি সংস্কার কমিশন।


বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নিম্নকক্ষে পিআরের জন্য আমাদের জনগণ ও রাজনৈতিক দলগুলো প্রস্তুত না। মনস্তাত্ত্বিকভাবেও আমাদের কোনও প্রস্তুতি নেই।


রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ শাহান বললেন, ‌এখানে (নিম্নকক্ষে) সরকারে অস্থিতিশীলতা তৈরি হওয়ার এমন সম্ভাবনা থাকে যে সরকার ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাবে। আপনার এলাকার এমপি কে তা আপনি নির্বাচিত করছেন না, এসব বিষয়কে বিবেচনা করে নিম্নকক্ষে পিআর প্রস্তাব করেনি কমিশন। এসব বিষয় মাথায় রাখছে না জামায়াত। একইসাথে সংসদীয় আসনের বিষয়টি কীভাবে সমাধান করা হবে, জামায়াত সেটির উত্তর দিচ্ছে না।


মাঠে ধর্মভিত্তিক দলগুলোর কর্মসূচির প্রশ্নে সাইফুল হক বলেন, হয়তো নির্বাচনী সমীকরণ, পক্ষে-বিপক্ষে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরের দেন-দরবার যদি থাকে; এগুলোকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখার সুযোগ আছে।


আসিফ শাহান বলেছেন, নির্বাচন কোন সময়ে হবে, গণতান্ত্রিক পরিবেশে আমরা ফিরে আসতে পারবো কি না, পুরো বিষয়টি জিও পলিটিকসের মধ্যে চলে যেতে পারে। জামায়াত আন্দোলন করছে ভালো কথা, কিন্তু তারা কি পরিস্কার কোথায় এসে থামবে?


পিআর নিয়ে দলগুলো মুখোমুখি অবস্থান থেকে না সরলে রাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ