ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জেলেনস্কি ‘এই যুদ্ধ শেষ করতে চান না’: ট্রাম্প ১৬ হাজার রানের ক্লাবে বাবর আজম সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি পাকিস্তানের অভিযানে ভারতপন্থী ৮ সন্ত্রাসী নিহত দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

চুয়াডাঙ্গায় জানাজা আটকে সুদের টাকা আদায়, এলাকাবাসীর ক্ষোভ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সুদের টাকার দাবিতে মরদেহ দাফনে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। অবশেষে সুদের টাকা বুঝে পেলে মরদেহ দাফনের
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৩২ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৩২ সময়
চুয়াডাঙ্গায় জানাজা আটকে সুদের টাকা আদায়, এলাকাবাসীর ক্ষোভ ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সুদের টাকার দাবিতে মরদেহ দাফনে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। অবশেষে সুদের টাকা বুঝে পেলে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়। দামুড়হুদার চিৎলা গ্রামে এমন অমানবিক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গ্রামজুড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠেছে।


গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) চিৎলার নতুনপাড়ার বাসিন্দা রাজমিস্ত্রি হারুন (৪৫) মেয়ের বাড়িতে হঠাৎ স্ট্রোকজনিত কারণে মারা যান। পরদিন সকালে মরদেহ গ্রামে পৌঁছালে শোকে ভেঙে পড়েন স্বজনরা। আসরের নামাজের পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল। ঠিক সেসময় এমন এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটে, যা উপস্থিত সবাইকে হতবাক করে তোলে।


প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি করেন, মৃত হারুনের কাছে তার সুদের ১৫ হাজার টাকা পাওনা রয়েছে। তিনি সরাসরি শর্ত জুড়ে দেন টাকা শোধ না করলে মরদেহ দাফন করতে দেয়া হবে না। হঠাৎ এমন দাবিতে দিশেহারা হয়ে পড়ে হারুনের পরিবার। শোকার্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হয় তর্ক-বিতর্কে। প্রায় ২ ঘণ্টা মরদহে দাফন না করে বাকবিতণ্ডার একপর্যায়ে সন্ধ্যায় পরিবার বাধ্য হয়ে টাকা পরিশোধ করে। টাকা হাতে পেয়ে মর্জিনা ঘটনাস্থল থেকে সরে পড়লেও গ্রামবাসীর ক্ষোভ থামেনি।


ইতোমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় ফেসবুকসহ অনলাইনে সমালোচনার ঝড় ওঠে।


স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, হারুন জীবিত থাকতেই আসল টাকা শোধ করেছিলেন বলে জেনেছি। মৃত্যুর পর মরদেহ আটকে রেখে সুদের টাকা আদায় ঘৃণ্য ও লজ্জাজনক কাজ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


অভিযুক্ত মর্জিনা খাতুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল