ঢাকা | |

সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ

জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল। তবে অসুস্থতা
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ ছবি : সংগৃহীত

জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল। তবে অসুস্থতা বিবেচনায় হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হবে কিনা সে বিষয়ে আদেশ আগামীকাল।


সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কামাল আহমেদ মজুমদারের আইনজীবী জামিন ও উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন। তিনি জানান, কামাল আহমেদ মজুমাদরকে পিজি হাসপাতালে রেখে চিকিৎসার জন্য একাধিকবার আবেদন করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে পর্যাপ্ত সিট নেই।


অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২০তম  দিনের সাক্ষ্যগ্রহণ আজ। বিচারপিত মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।


এদিন সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলার ৪৮তম সাক্ষী ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করা হবে। একইদিন, আবু সাঈদ হত্যা মামলায় আজ সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর